EIIN: 123456
Admission Apply
🔴 Breaking News
Welcome to Taw Haa Zin Nurain Islamic School ত্ব-হা যিন নুরাঈন ইসলামিক স্কুল বিশিষ্ট দাঈ উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান (হাফি:) পরিচালিত একটি ত্রি-ভাষিক দ্বীনি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের প্রত্যক্ষ নির্দেশনায় ন্যাশনাল কারিকুলাম, মাদানি নেসাব এবং ইংরেজি ভার্সনের সমন্বয়ে গঠিত যুগোপযোগী সিলেবাসভিত্তিক (প্লে থেকে পঞ্চম শ্রেণীতে) পাঠদান করে থাকে, যা ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। • Welcome to Taw Haa Zin Nurain Islamic School ত্ব-হা যিন নুরাঈন ইসলামিক স্কুল বিশিষ্ট দাঈ উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান (হাফি:) পরিচালিত একটি ত্রি-ভাষিক দ্বীনি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট শিক্ষাবিদদের প্রত্যক্ষ নির্দেশনায় ন্যাশনাল কারিকুলাম, মাদানি নেসাব এবং ইংরেজি ভার্সনের সমন্বয়ে গঠিত যুগোপযোগী সিলেবাসভিত্তিক (প্লে থেকে পঞ্চম শ্রেণীতে) পাঠদান করে থাকে, যা ইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
পরিচালকের বাণী ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল
আবু ত্বহা মুহাম্মদ আদনান
আবু ত্বহা মুহাম্মদ আদনান
পরিচালকের বাণী ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল
আসসালামু আলাইকুম

সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু তা’আলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ (সাঃ) এর প্রতি।

একটি আলোকিত প্রজন্ম, আমাদের অঙ্গিকার- এই স্লোগান সামনে রেখে “ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল” তার যাত্রা শুরু করেছে। ইহা একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সময়ের অদম্য স্পৃহা নিয়ে এগিয়ে চলছে। ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল বিশ্বাস করে ইহকালীন সফলতার জন্য যেমন জেনারেল শিক্ষার গুরুত্ব অপরিসীম তেমনি পরকালীন মুক্তির জন্য ইসলামি শিক্ষার বিকল্প নেই। সময়ের সেই চাহিদাকে ‍বুকে ধারণ করে শিক্ষার ইসলামি করণে ত্ব-হা যিন নুরাঈন ইসলামিক স্কুল তার কার্যক্রম ‍শুরু করেছে।

তাই আপনিও আপনার মূল্যবান সম্পদ কোমলমতী সন্তানটিকে আমাদের এই মহৎ উদ্যোগে সম্পৃক্ত করে ইহকালীন ও পরকালীন কল্যাণে উদাত্ত আহবান জানাচ্ছি।



পরিচালক

ত্ব-হা যিন নূরাঈন ইসলামিক স্কুল
← Back to All Messages